• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা

রাজিবপুরে পল্লী বিদ‍্যুৎ এর সুষম বন্টনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

আহসান হাবীব লিটুঃ
কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না,  বিদ‍্যুৎ এর সুষম বন্টনের দাবীতে, কুড়িগ্রামের রাজিবপুরে  মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকা বাসি । ৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫ টায় চর রাজিবপুর বটতলা বাজারে এলাকা বাসির আয়োজনে  এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।  এলাকা বাসি বলেন আমরা ২৪ ঘন্টায় থেমে থেমে বিদ‍্যুৎ পাই মাত্র ২ ঘন্টা, এ রকম লোড শেডিং এর কারনে জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে । ২০ থেকে ২২ ঘন্টা বিদ‍্যুৎ না থাকলেও আমাদের ভুতুরে বিদ‍্যুৎ বিল পরিশোধ করতে হয় । বিদ‍্যুৎ এর অভাবে এই এলাকার শিক্ষার্থীরা লেখা পড়া করতে পারছে না,  পার্শবর্তী এলাকা গুলোতে নিয়মিত বিদ‍্যুৎ থাকলেও রাজিবপুর উপজেলায় লোড শেডিং এর পরিমান অনেক বেশি । এ বিষয় পল্লী বিদ‍্যুৎ এর ডিজি এম এর সাথে কথা বল্লে তিনি বলেন, বিদ‍্যুৎ এর বন্টন সানন্দবাড়ি অফিস থেকে এজিএমকম করে থাকেন, আপনারা ওখানে যোগাযোগ করেন, এখানে আমার কিছু করার নেই । এজিএমকম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । বিদ‍্যুৎ এর লোড শেডিং এর বিষয়  জামালপুর পল্লী বিদ‍্যুৎ অফিসের জিএম এর সাথে মুঠো ফোনে জানতে চাইলে  তিনি সাংবাদিককে বলেন, আপনাদের বিদ‍্যুৎ এর সমস‍্যার কথা আমি জানি এবং এ বিষয়ে আমি রৌমারী বিদ‍্যুৎ অফিসের ডিজিএমকে বলেছি, আপনাদের সমস‍্যা সমাধান করে দিবে । এলাকা বাসির দাবী, পার্শবর্তী এলাকায় যে হারে বিদ‍্যুৎ সাপ্লাই দেয়, সে ভাবেই আমাদেরকেও যেনো দেওয়া হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।