• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুর জেলা কারাগার পরিদর্শন করলেন আইজি প্রিজন বিগ্রেডিয়ার মোতাহের হোসেন

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জামালপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।
আজ বিকালে জামালপুর জেলা কারাগারে এসে পৌঁছালে কারারক্ষীর সুসজ্জিত একটি দল  সোর্ড অফ ওনার প্রদান করেন।
এ সময় তিনি বলেন, সরকার পরিবর্তনের ফলে কারারক্ষীদের মনোবল চাঙ্গা করতে ও কারাগারে সকল ব্যবস্থাপনা  এবং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা লক্ষ্যে মাসিক কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শন করা হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় এছাড়া কারাগারে কয়  পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। এ ছাড়া কারাগারে কয়েদিদের খাবার মান ও তাদের দৈনন্দিন কার্যক্রম আরো আধুনিক মানের করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কারাগারের উপ-মহা পরিদর্শক মোছাঃ জাহানারা বেগম,
সহকারি পরিদর্শক  জান্নাত উল ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ,জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেস ক্লাব  সভাপতি এডভোকেট ইউসুফ আলী সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।