• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে শীতার্ত মানুষের পাশে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে অসহায়, গরীব দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।
মঙ্গলবার  সকালে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির মাঠ প্রাঙ্গণে শতাধিক গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সহকারী পরিচালক মুহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সমাজের গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য বিজিবির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া এসব কম্বল বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।