• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে একটি নিরীহ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার বিকালে জিগাতলায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবরুদ্ধ বাড়ির মালিক এস এম  আতাউর রহমান, ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন বিপ্লব, মেয়ে  মাহবুবা আক্তার শিখা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা অভিযোগ করেন ,জাহিদা সফির মহিলা কলেজের পার্শ্ববর্তী  এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত এলাকাবাসীর সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাস্তা অবৈধভাবে বিআরএস রেকর্ড মূলে জোরপূর্বক দখল করে নেয় একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে  মিজানুর রহমান শাহিন ও আতিকুর রহমান সোহাগ সহ তার পরিবারের লোকজন। বর্তমানে চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ  করে রাখায় ফলে এসএম আতাউর রহমানের পরিবার  অবরুদ্ধ হযে ও মানবতার জীবন যাপন করছে। এ বিষয়ে পরিবারটিকে উচ্ছেদ করার জন্য নানা ধরনের পায়েতারা ,মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করে তারা।
রাস্তার স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এবং তার পাশাপাশি নাগরিক অধিকার ও মানবিক বিবেচনায় অবরুদ্ধ এস এম আতাউর রহমানের পরিবারটির চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ  কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।