• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন

আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

 

ফজলে এলাহী মাকাম,জামালপুরঃ

আজ রবিবার ১ ফেব্রুয়ারী জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দুপুরে ১২টার দিকে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

৩১ জানুয়ারি, শনিবার বিকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর ও জামালপুর-৫ (সদর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আগামীকালের জনসভা সফল করতে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও আইনজীবী আব্দুল আওয়াল বলেন, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াত আমীরের আগমনকে ঘিরে দলের নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত। তার আগমন নিয়ে নিরাপত্তার কোন শঙ্কা নেই। জামায়াতের নেতা-কর্মী ছাড়াও ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত থাকবেন। দলীয় নেতা-কর্মীসহ প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটবে।

এতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান ।
দুপুর ১২টায় সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত  জনসভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান  সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনি জনসভাটি গণজাগরণে পরিণত হবে জামায়াতে  ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচনি জনসভাটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামায়েতে ইসলামী জামালপুর জেলার   প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়কারী জাকিরুল ইসলাম।

এর আগে ৩১ জানুয়ারি সকাল থেকে জেলা জামায়াতের উদ্যেগে জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি শুরু হয়। জনসভা উপলক্ষ্যে মঞ্চ তৈরির পাশাপাশি অন্যান্য সাজসজ্জার কাজ শেষ হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।