ফজলে এলাহী মাকাম
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫০ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন।
জীবননগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারের সভাপতিত্বে আকন্দবাড়ীয়া ঈদগাহ মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ঈদগাহ মাঠের সভাপতি আবু জাফর মোহাম্মদ শামসুদ্দিন।
দোস্ত এইডের চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ, মিডিয়াকর্মী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।