• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম অনুষ্ঠিত  জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত  বকশীগঞ্জে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুয়েলের গণসংযোগ দোস্ত বাংলাদেশ সোসাইটির সহায়তায় চুয়াডাঙ্গায় ৫০ টি পরিবার পেল টিউবওয়েল জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার

বকশীগঞ্জে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুয়েলের গণসংযোগ

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন ও তিনি সবার কাছে দোয়া চাচ্ছেন। তাঁর এ গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৩ জুন শনিবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

গণসংযোগ কালে অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল বলেন- এই উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণ সুযোগ দিলে এই উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা গঠনে কাজ করব।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল একজন তরুন রাজনৈতিকবীদ , তরুন সমাজ সেবক সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছে।

এ সময় গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাট্টজোড় ইউনিয়ন যু্ব দলের যুগ্মআহ্বায়ক ইন্জিনিয়ার সাহেদুর জ্জামান সজিব,সমাজ সেবক সাজু সরকার, সমাজ সেবক ফরিদ আহম্মেদসহ আরো অনেকেই ।

তরুন এই সমাজ সেবক অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ জুয়েল উপজেলার বাট্টাজোড় ইউনিয়ের পানাতিয়া পাড়া সরকার বাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার অব: মোজাম্মেল হকের ছেলে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আশুলিয়া থানার সিনিয়র সহ-সভাপতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।