• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

মেলান্দহে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি স্যানিটাইজার বিতরণ

 

মো. শাহ্ জামাল, মেলান্দহ (জামালপুর )সংবাদদাতা ॥

করোনায় করণীয় হিসেবে জামালপুর মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষক দলের তৈরি হ্যান্ড সেনিটাইজার বিনামুল্যে বিতরণ করেন। নিজেদের তৈরি প্রায় ৩০ লিটার স্যানিটাইজার বোতলজাত শেষে ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় এলাকায় বিনামুল্যে বিতরণ করেন। বর্তমানে বাজারে স্যানিটাইজার সংকট দুরিকরণের লক্ষ্যে তাদের এই উদ্যোগ।

গবেষক দলের প্রধান ড. মাহমুদুল হাছান জানান-বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে স্যানিটাইজার তৈরি করছি। স্যানিটাইজার তৈরির কাঁচামাল হিসেবে ইথানল, অ্যালোভেরা জেল ও এসেশিয়াল অয়েল ব্যবহার করা হয়। এ যাবৎ প্রায় ৩০লিটার স্যানিটাইজার বোতলজাতের মাধ্যমে বিনামুল্যে বিতরণ করা হয়েছে। স্যানিটাইজার প্রস্তুতকারী গবেষক শিক্ষার্থীরা হলেন-দিদারুল হক খান অভি, জাহিদ হাসান অনিক, সৈয়দা মার্জিয়া ইসলাম তৃপ্তি, ফারজানা হায়দার স্মৃতি, বিল্লাল হাসান, শর্মিলা দে ও তুষার রায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রফিকুল বারী মামুন বলেন-বিশ^বিদ্যালয়ের ভিসির তৎপরতায় গবেষকদের সহায়তা দেয়া হচ্ছে। লকডাউনের কারণে বোতল সংকট। উৎপাদিত সেনিটাইজার বোতলজাত করা যাচ্ছে না।

উল্লেখ্য, গবেষক ড. মাহমুদুল হাছান জাপান সরকারের অর্থায়নে মাছের জেনেটিক বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করছেন। বাংলাদেশের ১০৭টি ব্যাঙ নিয়ে মলিকুলার পদ্ধতিতে ডিএনএ বারকুডিং এনালাইসিস করে তিনি ৮টি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কারসহ ৩টির বৈজ্ঞানিক নামকরণ করেন। তিনি দুমুখো সাপ নিয়েও গবেষণা করছেন।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।