• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

আগামীকাল বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে-সাংবাদিক সমাবেশ

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ-বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১ টায় বকশীগঞ্জ পাটহাটি মোড় (সাংবাদিক নাদিম হত্যার ঘটনাস্থলে) সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,ঢাকার আয়োজনে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক,প্রধান বক্তা বিএফইউজে এর সাবেক সভাপতি ও টিভি টুডে এর সিইও মনজুরুল আহসান বুলবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে এর মহাসচিব দীপ আজাদ,কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন।

সাংবাদিক সমাবেশে ঢাকা,ময়মনসিংহ,জামালপুর,শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।