• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবাসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত

জিএম সাফিনুর ইসলাম মেজর বকশীগঞ্জ(জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে আমদানি-রপ্তানিকারক এবং গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

এতে প্রধান আলোচক ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থল বন্দর কর্তৃপক্ষের যুগ্ন সচিব হাবিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, জামালপুর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শেখ মো. মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম,  মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, আমদানি-রপ্তানিকারক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, গোলাম কিবরিয়া মুকুল, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোকারেছ খোকন প্রমুখ।

আলোচনা সভায় ধানুয়া কামালপুর স্থল বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য ১১ হাজার টাকার পরিবর্তে জমির মালিকদের ন্যায্য মূল্য দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

এছাড়াও বন্দরের অবকাঠামো নির্মাণের জন্য বন্দর কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।