• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে পুলিশের হাতে আটক শিশু ধর্ষনকারী নিজাম উদ্দিন

সজীব খান :

জামালপুরে ২য় শ্রেণীর এক ছাত্রী ধর্ষনকারী নিজাম উদ্দিনকে আটক করেছে সদর থানা পুলিশ।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো সলিমুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার ১২ মার্চ দুপুরে গোনপ সংবাদের ভিত্তিতে সদরের নান্দিনা বাজার এলাকা থেকে ২য় শ্রেণীর কন্যা শিশু ধর্ষনকারী নিজাম উদ্দিনকে আটক করা হয়। পরে সে থানায় এসে পুলিশের সামনে  ধর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে। এদিকে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানায় সে। পরে ধর্ষক নিজাম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, ৮ মার্চ বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজাম উদ্দিনের মুদির দোকানে যায় দ্বিতীয় শ্রেণির ওই স্কুলছাত্রী। এসময় স্কুল ছাত্রীকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে দোকানের পাশে রশিদপুর ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নিজাম উদ্দিন। ধর্ষণের পর স্কুলছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর কথা বলে ধর্ষক নিজাম। এরপর ১০ মার্চ রাতে ঘটনাটি জানাজানি হয়। পরে বুধবার দুপুরে স্কুলছাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা ইসলাম বলেন, সাত বছর বয়সী মেয়েটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।এ ঘটনায় বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর নানী সালেহা বেগম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।