• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরের ইসলামপুরে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

ওসমান হারুনী,ইসলামাপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে সাহাবুদ্দিন শেখ ওরফে ডাবারু (৪০)নামের একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত  এক আসামী আত্মসমপর্ণ করেছে।

 

আজ শনিবার (১৪ মার্চ ) দুপুরে নিজের অপরাধ স্বীকার করে ইসলামপুর থানায় হাজির হয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে সাহাবুদ্দিন শেখ ডাবারু । আত্মসমপর্ণকারী মাদক ব্যাবসায়ী সাহাবুদ্দিন জানান, সে মাদক ব্যাবসায়ী ছিল; নিজের ভূল বুঝতে পেরেছে এবং স্বভাবিক ও সামাজিক জীবন ফিরে আসার জন্যই আত্মসমর্পণ করেছে। সাহাবুদ্দিন শেখ ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইরমারী গ্রামের সবেল শেখের পুত্র।

 

এসময় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, সাহাবুদ্দিন শেখ ডাবারুর বিরুদ্ধে ইসলামপুর থানা তিনটি মামলার ওয়ারেস্ট সহ ঢাকা জয়দেবপুর থানায় ও বিভিন্ন থানায় ৮/১০টি মাদক মামলা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।