• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি

মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর)ঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরবরাহ ও বিপণন ব্যবস্থা স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিকাজ নির্বিঘ্ন রাখতে কৃষকদের জন্য বিশেষ কৃষি ফুয়েল কার্ড এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের জন্য পৃথক ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলায় দুই হাজার মোটরসাইকেল চালক ও দুই হাজার কৃষককে এই কার্ড দেওয়া হবে। ফুয়েল কার্ড পেতে সংশিস্নষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। কৃষকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেই কার্ড পাওয়া যাবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার দুটি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, জ্বালানি সংকট নিয়ে গুজবের কারণে কৃষকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকেরা নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হলে তেলপাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।