• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

দেশকে এগিয়ে নিতে ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা ……..তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যের মতো আলো ছড়িয়ে দিচ্ছেন সারা দেশের মানুষের মাঝে। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এগিয়ে যাচ্ছে দেশ। তার এই অগ্রযাত্রাকে কেউই দাবায়ে রাখতে পারবে না।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা ভাইরাস নিয়ে রিসার্চ করছে ও ভ্যাকসিন আবিস্কার নিয়ে অনেক দুর এগিয়ে গেছে মার্কিন গবেষক বিজ্ঞানীরা।

শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জেলা তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, উপজেলা নিবার্হী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ। পরে করোনা ভাইরাসের সচেতনতায় লিফলেট বিতরন করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।