• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মেলান্দহে প্রতিবাদ সভা

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ;

জামালপুরের মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা ১৫ মার্চ বিকেল ৪টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি জেরিন সাবরিন, দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে নির্যাতনকারিদের শাস্তির দাবি, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান, ইত্তেফাকের জামালপুর সংবাদদাতা হালিম দুলাল এবং বকশীগঞ্জের সাংবাদিক শাহীন আল আমিনকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ সভার আয়োজন করে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।

ভোরের কাগজের প্রবীন সাংবাদিক ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-ইউনিটির সহসভাপতি-নকশীবাংলা টিভির এমডি ফজলুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোত্তাসিম বিল্লাহ (বিজনেস বাংলাদেশ), সোনার বাংলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হাতেম আলী ও সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।