• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর জুলুম নির্যাতন ও প্রাণ নাসের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সজীব খান ॥

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর জুলুম নির্যাতন ও প্রাণ নাষের হুমকীর প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ)  দুপুরে ভুক্তভোগী পরিবার ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহরের পাঁচরাস্তা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান মাহফুজা আক্তার। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্মসাধারন সম্পাদক কেয়া মনি ,ডাঃ মো: মাহমুদুল হাসান সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন মেলান্দহ ফুলকুচা গ্রামের মোঃ আবুল মনসুরের ছেলে জকিরুল ইসলাম দুখু প্রতারনার মাধ্যমে ভূয়া হাসপাতালের কথা বলে বাড়ি ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা শুরু করে। এসব বিষয়ে বাড়ির মালিক মাহফুজা আক্তার বাধা দিলে উল্টো তার নামে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করে। সেই সাথে মুক্তিযোদ্ধা এই পরিবারটিকে প্রাণ নাসের হুমকীও দিচ্ছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা । এ বিষয়ে জীবন বাঁচাতে ও মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্লেখ্য যে, জাকিরুল ইসলাম দুখু বিভিন্ন লোকদের চাকুরী দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।