• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায়

তানভীর আহমেদ হীরা :

কুড়িগ্রামে মধ্যরাতে বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে  বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে প্রশাসনের প্রত্যক্ষ মদদে তুলে নিয়ে নির্মমভাবে আহত করে। এই নির্যাতন ও গ্রেফতার ঘটনার তীব্র প্রতিবাদ করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

রবিবার (১৫মার্চ) রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত  হয়।এতে জামালপুর   জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ও দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারন সম্পাদক মুকুল রানা, যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, নিউজ টুডে’র এম সুলতান আলম, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, যমুনা টিভি ও দেশ রুপান্তরের শোয়েব হোসেন, মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন, বাংলা ট্রিবিউনের বিশ্বজিৎ দেব টুটুল,নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, বাংলা টিভির কাওছার আহমেদ, বিজয় টিভির জুয়েল রানা, এনটিভির আসমাউল আসিফ সহ আরও অনেকে।

এ সময় বক্তারা কুড়িগ্রামে সাংবাদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সাথে সাথে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী করেন । রাতের অন্ধকারে বর্বরচিত এই অভিযানে অভিযুক্ত জেলা প্রশাসকসহ আরো যারা অংশ নিয়েছিলো তাদের সকলকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী

জানান। সেই সাথে সারাদেশে সকল সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সবসময় সোচ্চা ও ঐক্যেবদ্ধ  থাকার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।