• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

বকশীগঞ্জে কৃষকের কাছে চাঁদা দাবি, দ্রুত বিচার আইনে মামলা,ওসিকে তদন্তের নির্দেশ

জিএম সাফিনুর ইসলাম মেজর বকশীগঞ্জ(জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জে কৃষকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এঘটনায় বকশীগঞ্জ থানার ওসিকে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন জামালপুর দ্রুত বিচার আদালত। আদালদের নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেছেন বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামের আলফাজ উদ্দনের ছেলে আবু তাহের রাজা ও তার আত্মীয়দের সঙ্গে একই গ্রামের বদিউজ্জামানের ছেলে জহুর আলী, বাঘাডোবা গ্রামের শের আলী, চাঁন মিয়া গংয়ের ৩.৪৮ একর এবং ১.৭৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত ৭ মার্চ সকাল ১০ টার দিকে আবু তাহের রাজা চাষাবাদের খোঁজ নিতে জমিতে গেলে জহুর আলী, চাঁন মিয়া, খলিল মিয়া ও তাদের লোকজন বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে জমিতে আসতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে আসতে বলেন। একই সঙ্গে প্রাণ নাশের হুমকি সহ নানা ধরণের হুমকি প্রদান করেন। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করে বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে চাঁদা না দিয়ে জমিতে এলে আরো ভয়ংকর পরিণতি হতে পারে বলেও হুমকি প্রদান করেন এলাকার চাঁদাবাজরা।

এ ঘটনায় উপায়ন্তর না দেখে ৯ মার্চ জামালপুর দ্রুত বিচার আদালতে জহুর আলী, চাঁন মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন আবু তাহের রাজা। মামলা নং-১৫/২০২০।

মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বকশীগঞ্জ থানার ওসিকে (তদন্ত) নির্দেশ দেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, চাঁদা দাবির বিষয়টি সত্য কিনা সরেজমিন তদন্তের পর বলা যাবে । তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।