• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

বকশীগঞ্জের সেই বৃদ্ধা করোনা ভাইরাসে মারা যায় নি! আইইডিসিআরের পরীক্ষায় প্রমাণ মেলেনি!

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের উত্তর কুশলনগর গ্রামের ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিয়ে যে সন্দেহের সৃষ্টি হয় তা ভুল প্রমাণিত হয়েছে। আজ সন্ধ্যায় আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট মতে ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যান নি। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

এরআগে নিলক্ষিয়া ইউনিয়নের উত্তর কুশলনগর গ্রামের এক বৃদ্ধা নারী (৮০) ২৪ মার্চ সকাল ৭ টায় তার নিজ বাড়িতে মারা যান। তিনি মারা যাওয়ার পর এলাকায় করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে তিনি মৃত্যুর সময় শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

মৃত্যুর দুই দিন আগে ২২ মার্চ ঢাকায় অবস্থানরত ছেলের বাসা থেকে বকশীগঞ্জের নিজ বাড়িতে ফেরেন ৮০ বছর বয়সি ওই নারী।

সারাদেশে করোনা আতঙ্কের মধ্যে তার মৃত্যু হলে স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয়। অনেকেই ওই নারীর মৃত্যুকে করোনা আক্রান্তের কারণে হয়েছে বলে জানালেও বাস্তবে তা প্রমাণ পাওয়া যায় নি।

বৃদ্ধার মৃত্যু নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়। শেষমেষ বৃদ্ধার মৃত্যুর বিষয়টি পরিস্কার করতে কিছু নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর আইইডিসিআর বরাবরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

পরে ২৪ মার্চ রাত ৯ টার দিকে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা সিভিল সার্জন ডা. গৌতম রায়, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারেরে উপস্থিতিতে ওই নারীর দাফন সম্পন্ন করা হয়। রাতে তার দাফন সম্পন্ন করা হলেও মানুষের মধ্যে এক প্রকার অস্বস্তি থেকে যায়।

ফলে সংগ্রহ করা নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকেন এলাকার মানুষ। অবশেষে আজ সন্ধ্যায় আইইডিসিআর থেকে বকশীগঞ্জ ইউএনওকে জানানো হয় যে, ওই বৃদ্ধা নারীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ছিল না তিনি শ্বাস কষ্ট জনিত রোগে মারা গেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।