• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত 

করোনা সচেতনতা বার্তা নিয়ে শহর-নগরে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারা বিশ্বে ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস মোকাবেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বসে নেই বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ তার থানার কর্মকর্তা-কর্মচারীরাও।

সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শহর-নগর,রাস্তা-ঘাট, গ্রামের হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।

মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন করোনা ভাইরাসের সতর্কবার্তা ও সচেতনতামূলক উপদেশ ও নির্দেশনা। সেই সাথে কর্মহীন মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ওসি শফিকুল ইসলাম।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম প্রতিদিন বকশীগঞ্জ পৌর শহর সহ গুরত্বপূর্ণ হাট-বাজার গুলোতে জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পথচারীদের বুঝানো হচ্ছে নানাভাবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দিচ্ছেন তিনি। অহেতুক রাস্তাঘাটে ঘুরাঘরি না পরিবারের সাথে বাসায় সময় কাটানোর নির্দেশনা দিচ্ছেন প্রতিনিয়তই।

বকশীগঞ্জ শহরের ব্যবসায়ীদের মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছেন ওসি শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।