• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

ফজলে এলাহী মাকাম , জামালপুর ঃ
আগামীকাল ০১ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে এক নির্বাচনি জনসভা জামালপুর জেলার ঐতিহ্যবাহী সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান ।
সকাল ১০টায় সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত  জনসভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান  সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
এছাড়াও এই নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ সহ জামালপুর জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর  নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনি জনসভাটি গণজাগরণে পরিণত হবে জামায়াতে  ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচনি জনসভাটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জমায়েতে ইসলামী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।