• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছে মাসুদ ইব্রাহীম।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারী উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ স্বতন্ত্র্র প্রার্থী হিসেবে ঘোষনা করে। পরে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীর কাছে  জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের  রায়ের কপি হস্তান্তর করেন। সে মতে জামালপুর জেলায় ৩৩ প্রার্থী আগামী ১২ ফেব্রয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে বলে জানানো হয়।
এ ব্যাপরে জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য  স্বতন্ত্র  বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জানান, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য স্বতন্ত্র্র  বৈধ প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবো। সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা হিসেবে তিনি জামালপুর সদরের সার্বিক উন্নয়ন কল্পে কাজ করার পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদবাজ মুক্ত জামালপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনে তাকে বিজয়ী করলে জামালপুর  পৌরসভার ১২ টি ওয়ার্ড ও  সদরের ১৫ টি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে নতুন নতুন কলকারখানা নির্মান,গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে জনগনের নাগরিক অধিকার বাস্তাবায়নে কাজ করে যাবে। সেই সাথে নারীর অধিকার ,নারীরদের ক্ষমতায়ন,বেকার যুবক ‍যুবতিদের কর্মমূখী শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব দূরীকনের কার্যকর পদক্ষেপ গ্রহন করে একটি আধুনিক ও অগ্রসর জামালপুরে রূপান্তরিত করে একটি মডেল সদর ‍উপজেলা হিসেবে গড়ে তুলবে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জামালপুর জেলা রির্টানিং কর্মকর্তার কাছে ফুটবল প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করার পাশাপাশ সদরের ভোটারদের দল মত নির্বিশেষে একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য জামালপুর সদরের ভোটারদের প্রতি সবিনয় নিবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।