• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র গয়টাপাড়া বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ১৮৫০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি:

 

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিস্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ০২ এপ্রিল ২০২০ তারিখ বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন গয়টাপাড়া বিওপি’র হাবিলদার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬০/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ১৮৫০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মৃত আজগর আলী, গ্রাম-গয়টাপাড়া, পোষ্ট-শৌলমারী, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৫,৫৬,০০০/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।