• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

শ্রমজীবি মানুষের পাশে জামালপুরের একদল তরুন

 

সাইমুম সাব্বির শোভন : নভেল করনো ভাইরাস প্রতিরোধে সারা দেশে সাধারন ছুটি ও সকল দোকানপাট বন্ধ ঘোষনা করায় বিপাকে পড়েছে দিনমজুরসহ শ্রমজীবি মানুষেরা।

এরকম অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে জামালপুরের একদল তরুণ। তাদের কেউ আইনজীবী, কেউ তথ্যপ্রযুক্তিবিদ আবার কেউ বা সামাজিক সংগঠনের উদ্যোক্তা। সকলের সম্মিলিত উদ্যোগে লক ডাউনে বেকার জামালপুর শহরের গরীব রিকশাওয়ালা ও দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঘরবন্দী আমরা, ক্ষুধায় জ্বলছে ওরা’ শিরোনামে তারা এই কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রসঙ্গে ইভেন্টটির অন্যতম উদ্যোক্তা ফেরদৌস ইবনে কাদের বাপ্পী জানান- অনলাইনে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি । এখন পর্যন্ত ১১০ টি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এবং আগামীকাল আরও ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল , ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি লবণ  এবং ১ টি সাবান। প্রতিদিনের খরচের হিসাব আমরা প্রতিদিন রাত ১১ টায় ফেসবুকের ইভেন্ট পেজে জানিয়ে দিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।