• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আইন অমান্য করায় ৩৬ জনকে অর্থদন্ড

এম.এফ .এ মাকাম ঃ
জামালপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আইন অমান্য করায় আজ শনিবার ৩৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এর নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি আবু আব্দুল্লাহ খান।

এ বিষয়ে তিনি বলেন ,সারা দেশের ন্যায় করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নির্দেশনায় জেলা লকডাউন করা হলেও এই আইন কেউ অনেকই মানছে না। অকারনে বাড়ি থেকে বের হঢে ঘুরাফেরা করছে যা এই করোনা ভাইরাস সংক্রামন আরো বৃদ্ধি করবে। আর তারই অংশ হিসেবে জামালপুরে লক ডাউন সহ আইন অমান্য কারীদের সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮, দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় জেলার বিভিন্ন স্থানে মোট ৩৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসকের নির্দেশনাবলী মেনে চলে সকলকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।