• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

জামালপুর জেলা সংবাদদাতাঃ
জামালপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বুধবার ১৫ এপ্রিল দুপুরে তারা জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত বিষয়টি বিবেচনা করে জামিন না মঞ্জুর করেন।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন সাবেক ছাত্রলীগ নেতা সাজু, আওয়ামী লীগ কর্মী তুষার ও ছাত্রলীগ নেতা নিসু।
ফজলে এলাহী মাকাম
জামালপুর।
১৫-০৪-২০২৬


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।