• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ কে বরণ করতে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ  সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন,পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,  সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নতুন বছরে পুরনো দিনের সকল গ্লানি মুছে গিয়ে একটি আধুনিক, সমৃদ্ধশালী, নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পড়ে জেলা শিল্পকলা একাডেমির ওর শিশু একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।