• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

বকশীগঞ্জে এবার হাসপাতালের বাবুুর্চীর করোনা শনাক্ত!

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (৫৬) করোনা শনাক্ত হওয়ার এবার বাবুর্চীর (৩৮) শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী শনিবার বিকাল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেন।

তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারেই থাকেন। এর আগে ৯ এপ্রিল বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে বকশীগঞ্জ উপজেলায় দুই জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

জানা গেছে, গত ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বকশীগঞ্জ উপজেলায় চরম আতঙ্ক দেখা দেয়। ওই নার্স শনাক্তের পর বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চী (৩৮) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

শনিবার বিকালে নমুনা পরীক্ষায় ওই বাবুর্চীর করোনা প্রতিবেদন পজেটিভ আসে।

প্রতিবেদন আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে বিকালেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠনো হয়েছে।

তবে তার শরীরে করোনার কোন উপসর্গ পাওয়া যায় নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।