• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

চিলমারীতে অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই 

 

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ বিছিন্ন শাখাহাতি চরে আজ দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

এসময় অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতঘর ও ঘরে থাকা দুই লাখ টাকাও আগুনে ভীষ্মভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাদশা মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। চড়া রোদ আর বাতাসের ফলে তা দ্রুত ছড়িয়ে পরে। এসময় বাদশা মিয়ার বাড়িসহ বিজলী বেগম, মরিয়ম বেগম, জবেদা বেগম ও মোনাল মিয়ার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আটকা পরা বিজলী বেগমের বৃদ্ধা মা আরামবানু বেওয়াকে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। আগুনে তার কপাল ও শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় গরু বিক্রির ২ লাখ টাকাসহ ৫টি বাড়ির প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গওছল হক মন্ডল জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

 

সহিজল ইসলাম  


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।