• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুরে হাট বাজার বন্ধে এএসপির অভিযান

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে করোনায় একজন আক্রান্ত হলেও ভ্রক্ষেপ নেই মানুষের। সরকারি নির্দেশনা অমান্য করে অনেক মানুষ রাস্তায় ও হাট বাজারে ঘরে বেড়াচ্ছেন।

জেলা প্রশাসন থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষনা করলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুরা মোড়,গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার, গুঠাইল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে । এতে করে হাট-বাজার গুলোতে মানুষের ভীড় জমতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে রোববার অভিযানে নামেন প্রশাসন । অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়া।

এ সময় প্রতিটি নাগরিককে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘর হতে বাইরে না বের হওয়া অহেতুক রাস্তাঘাটে জমায়েত না হওয়াসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে সকলকে অনুরোধ জানিয়ে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশে মাইকিং করেন তিনি।

অভিযানের সময় গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক,খোরশেদ আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।