• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রাজীবপুরে গ্রামীন ব্যাংকের উদ্যোগে দুস্থ দের মাঝে সহায়তা প্রদান  

 

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
মুজিব বর্ষের অঙ্গীকার মুক্ত হোক ভিক্ষাবৃত্তি শিক্ষা হোক দুর্নিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজীবপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে উপজেলার ভিক্ষুকের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজীবপুর গ্রামীন ব্যাংক কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন ভিক্ষুকের মাঝে  ৩০ কেজি চাল,৪ কেজি ডাল,তেল ২ লিটার,আলু ৮ কেজি, পেঁয়াজ ৪ কেজি,৪ পিছ সাবান এবং ৬০০শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক  রাজীবপুর শাখার ব্যবস্থাপক মোঃ ফেরদৌস আহমেদ এবং সেকেন্ড অফিসার জুয়েল হোসেন প্রমুখ।
রাজীবপুর শাখা ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ,জানান,ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতেই গ্রামীণ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।পূর্বেও এদের নানা ভাবে সহযোগিতা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন এই মানুষ গুলোকে খাদ্য সামগ্রী এবং আর্থিক ভাবে সাহায্য করা হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।