• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

না ফেরার দেশে চলে গেলেন মেলান্দহ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার 

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :

 

জেলার মেলান্দহ উপজেলার  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  রফিকুল ইসলাম (চান) চলে গেলেন না ফেরার দেশে।

 

মঙ্গলবার ২৯ এপ্রিল বিকাল ৩ ঘটিকায়  জামালপুর জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলামের  ছেলে উজ্জ্বল মিয়া জানান, আমার বাবা অনেক দিন ধরেই ডায়াবেটিস, ক্যান্সারসহ একাধিক রোগে ভুগছিলেন।

 

আজ  তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার ঘন্টাখানেক পরেই মারা যান তিনি।

 

তিনি মুক্তিযুদ্ধের সময় মেলান্দহ উপজেলার কমান্ডার ছিলেন। কর্মক্ষেত্রে তিনি মেলান্দহ উপজেলার কে জি এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক  ৩৭ বছর কর্মরত ছিলেন। দীর্ঘদিন শিক্ষকতার পরে তিনি ৮ বছর হয় অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে, এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে মারা যান।

 

আগামীকাল রাষ্ট্রী মর্যাদায়  মেলান্দহ উপজেলার পশ্চিম  ঘোষেরপাড়া  গ্রামে পারিবারি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।