• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে যুবক করোনায় শনাক্ত , মসজিদ-মাদ্রাসা সহ ১৫ বাড়ি লকডাউন

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে ওই যুবকের বাড়ি সহ ১৫ টি বাড়ি, একটি মসজিদ ও একটি মাদ্রাসা লকডাউন করেছে প্রশাসন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের এক যুবক (২২) পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেয়। নমুনা পরীক্ষা শেষে ২৭ এপ্রিল ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে।

পজেটিভ রিপোর্টের খবরে সে বাড়ি থেকে পালিয়ে যায়। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৯ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতেই তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভাগ।

এ ঘটনায় করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার আইরমারী গ্রামের মসজিদ, একটি হাফেজিয়া মাদ্রাসা সহ ১৫টি বাড়ি লকডাউন করেন। লকডাউন করার সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু উপস্থিত ছিলেন।

###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।