• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় না রাখায়  আওয়ামী লীগ নেতার  ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় না রাখায়  আওয়ামী লীগ নেতার  ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এম সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও চেম্বার পরিচালক চন্দন সাহার নয়আনী বাজার এলাকার কাপড়ের দোকান জননী বস্ত্রালয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় সরকারী নির্দেশনাকে
অগ্রাহ্য এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে কাপড় বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. হেলাল উদ্দিন বলেন, দোকানী চন্দন সাহা সরকারী নির্দেশ অমান্য করে এবং কোন রকম সামাজিক দূরত্ব না মেনে  বিকেল পনে পাঁচটা পর্যন্ত দোকান খোলা রেখে কাপড় বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ দুই নির্বাহী ম্যাজিষ্টেট। এ সময় তারা সামাজিক দূরত্ব না মেনে ক্রেতাদের কাছে কাপড়
বিক্রি করতে দেখেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট জিএম সাদিক আল সাফিন বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অঞ্জলী বস্ত্রালয় নামে আরেক দোকানীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারদন্ডের আদেশ দেওয়া হয়। দুই দোকানের মালিক তাৎক্ষনিক জরিমানার অর্থ প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।