• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জের ডাংধরায় অসহায় ও কর্মহীনদের মাঝে সরকারি চাল বিতরণ

মোঃ রশীদুল আলম শিকদার, সানন্দবাড়ি প্রতিনিধিঃ
 শনিবার ১৬মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে জিআর,র চাউল ও আলু বিতরণ করা হয়।
বাংলাদেশ যখন (COVID-19) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার কর্তৃক অঘোষিত লকডাউন করা হয়। করোনা প্রতিরোধে জেলা প্রশাসক জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন। করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমেই বেড়েই চলেছে,  সে কারণেই থমকে যায় এলাকা, আতঙ্কিত হয় পুরো এলাকার মানুষ। কর্মহীন হয়ে পরে দৈনিক খেটে খাওয়া মানুষ গুলো, যাদের দৈনিক উপার্জনের টাকা দিয়েই চলে দৈনিক খাবার। মানুষের চলাচল বন্ধ হওয়ায় ও মহামারী করোনায় দিনমজুরদের উপার্জন বন্ধ হওয়ায়,  সরকার কর্তৃক তাদের মাঝে (জি আর ‘র) জনপ্রতি ১০ কেজি চাউল এবং ২ কেজি আলু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ডাংধরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য  চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, রিলিফ অফিসার মোঃ ওসমান গনি, ইউপি সচিব মোঃ আসাদুজ্জামান, সানন্দবাড়ী পিআইসি’র এএসআই সেলিম সহ পুলিশ টিম।
সরেজমিনে গিয়ে দেখা যায়- চেয়ারম্যান নিজ দায়িত্বে উপকার ভোগীদের নিরাপদ দুরত্ব বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন ও ইউনিয়ন পরিষদের সামনে বালটি ভর্তি পানি এবং সাবান রাখা হয়েছে। সকলেই একে একে সাবান দিয়ে হাত ধুয়ে, নিরাপদ দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছে।
চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ “দৈনিক গণকন্ঠ” কে বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে, এই মহামারী করোনার সময়, করোনা হতে বাঁচার জন্য মানুষকে ঘরে থাকতে হবে। বাহিরে বের হওয়া উচিৎ নয়। সরকার কর্তৃক ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণের চেষ্টা করছি, সাবান দিয়ে সবাইকে হাত ধোয়ার অভ্যাস করানো হয়।
 চেয়ারম্যান জনসাধারণকে বলেন- করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, বাড়ি হতে বের হওয়া যাবেনা, অতি প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, হাঁচি কাশি দেয়ার সময় মুখ টিস্যু রুমাল বা কনুই দিয়ে ঢেকে রাখতে হবে, সব সময় সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গণ সমাগম এরিয়ে চলতে হবে।
 তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আল্লাহর রহমতে আমার ডাংধরা ইউনিয়নে এখন পর্যন্ত কোনো করোনা রোগী সনাক্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।