• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দেওয়ানগঞ্জ সংবাদদাতা :
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে আজ ২০ মে বুধবার দুপুর তিন ঘটিকার দিকে এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয় । অভিযানে অবৈধ ঔষধ রাখার দায়ে এবং সামাজিক দূরত্ব  ও  স্বাস্থ্যবিধি না মানার দায়ে পৃথক চারটি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।  সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামানের নেতৃত্বে  এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ  এ কে এম রহমত উল্লাহ এবং  দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ।
সংস্লিষ্ট সূত্রে জানা যায় আজ বিকেল আনুমানিক তিনটার দিকে  দেওয়ানগঞ্জ পৌর বাজারে অভিযান চালানো হয় । অভিযানে কয়েকটি  ঔষধ ফার্মেসিতে  অবৈধ এবং অনুমোদন হীন ঔষধ রাখার দায়ে  ড্রাগ আইনে দুটি মামলায় সারিকা  ড্রাগ হাউস কে  বিশ হাজার টাকা এবং ছায়া মেডিকেল কে  পনেরো হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়া অবৈধ কিছু ঔষধ এবং অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে নিয়ে যাওয়া হয় ।
এদিকে একই দিন বাজারের বিভিন্ন কাপড়ের দোকান এবং জুতার দোকানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় আজাদ ফুটওয়ার কে পাঁচ হাজার টাকা এবং অন্য এক কাপড়ের ব্যাবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান  বলেন
আজ অভিযানে আমরা বিশেষ করে ফার্মেসী গুলোর দিকে নজর দিয়েছিলাম । কয়েকটি  ঔষধের  দোকানে অভিযান চালিয়ে আমরা দুটি দোকানে কিছু অবৈধ ঔষধ এবং অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার পেয়েছি । তাদের নামে আমরা দুটি মামলা দায়ের করে অর্থ জরিমানা  করেছি ।
কিছু অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এই ধরনের কোন ঔষধ বিক্রি করতে দেওয়া হবে না । কেউ এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের কে আইনের  আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে ।
বাজারের স্থানীয় অন্যান্য  ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় কিছু কিছু নতুন ব্যবসায়ী যারা কয়েক বছর হয় এই ব্যবসা এসেছেন তারা এসে খুব দ্রুত অর্থ আয়ের লক্ষ্যেই এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে ।আমরা কয়েক দশক থেকে এই পেশার সঙ্গে যুক্ত থেকে আজ পর্যন্ত এ ধরনের কোনো রকম কর্মকাণ্ড করতে পারিনি । এ ধরনের ঔষধ ফার্মেসী গুলোকে কঠোর নজরদারির মধ্যে আনা দরকার ।
এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দেওয়ানগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ওবায়েদ লতা  বলেন কিছুদিন আগে জামালপুর থেকে ড্রাগ সুপার এসে আমাদেরকে নিয়ে বসেছিলেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কোন ঔষধ বিক্রি করব না । কিন্তু কিছু কিছু  নতুন অসাধু ব্যবসায়ী  এসে আমাদের সুনাম নষ্ট করে যাচ্ছে ।তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসা উচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।