• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের ঈদ উপহার দি‌লো পু‌লিশ সুপার

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের ঈদ উপহার প্রদান করেছেন পুলিশ সুপার কাজী
আশরাফুল আজীম পিপিএম। করোনা প্রতিরোধে এই সময়ে পুলিশের পাশাপাশি ফ্রন্ট লাইনে
কাজ করা সাংবাদিক এবং করোনা ইমার্জেন্সি রেসপন্স টিম, স্টুডেন্ট কমিউনিটি
পুলিশিং ফোরাম, রেডক্রিসেন্ট যুব ভলান্টিয়া, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম সহ
বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। শ‌নিবার (২৩
মে) দুপুরে শেরপুর পুলিশ লাইন্সের দরবার হলে জেলার শতাধিক সাংবাদিক ও সাড়ে তিন
শতাধিক স্বেচ্ছাসেবীর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী তুলে দেন।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এছাড়াও
প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, অ্যাডভোকেট
রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, স্বেচ্ছাসেবক
ইমরান হাসান রাব্বি, এসএম. ইমতয়িাজ চৌধুরী, ইউসুফ আলী রবীন সোহেল রানা প্রমুখ
বক্তব্য রাখেন।

এম. সুরুজ্জামান,


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।