• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র বড়াইবাড়ী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ৩১০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তি:

 

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ৩১ মে ২০২০ তারিখ বিকাল আনুমানিক ১৫৪৫ ঘটিকায় বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮/৫-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৩১০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৯৩,০০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ ফুলচান (৪৫), পিতা- মৃত বাচ্চু মিয়া, গ্রাম-ঝাউবাড়ী, পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। এলাকায় সে একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।