• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক কমিটির মাস্ক বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধে গঠিত বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক কমিটির উদ্যোগে ৩ জুন বুধবার দুপুরে শহরের পথচারী, ভ্যান চালক, অটো রিকশা চালকদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার, পৌরসভার মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট উপস্থিত ছিলেন।
সম্প্রতি স্থানীয় ভাবে করোনা দুর্যোগ মোকাবেলায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।
এই কমিটি মানুষের কল্যাণে কাজ করা সহ সমাজসেবা মূলক কাজ করবে বলে জানিয়েছেন এই কমিটির সদস্যরা।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।