• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে জমে ওঠেনি  কোরবানির পশুর হাটগুলো, বিপাকে ইজারাগন 

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
আজ বুধবার ৮ জুলাই সারাদিন উপজেলার বিভিন্ন হাট ঘুরে  দেখা যায় ক্রেতা শুন্য । যারা গরু বিক্রির জন্য হাটে তুলেছেন  তাদেরকে গরু ফিরে নিয়ে যেতে দেখা যায়।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার  সবচেয়ে বড় পাইকারি হাট সানন্দবাড়ী হাটে  গিয়ে বিকেল পাঁচটার দিকে দেখা গেল সেখানে প্রায়  ৭০০ মত গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন বিভিন্ন ক্রেতা এবং খামারিরা ।  কিন্তু তেমন কোনো বেচা-কেনা এবং পাইকারের  দেখা মেলেনি ।
স্বাস্থ্য বিধি এবং  করোনার কারনে যেভাবে হাট-বাজারগুলো  পরিচালিত হবার  ছিল জনসমাগম এবং অন্যান্য কিছুর   তেমন কোন ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়েনি ।
 স্থানীয়  সূত্রে জানা গেছে বিকাল ছয়টা পর্যন্ত মাত্র  ৪২ টি গরু বিক্রি হয়েছে । অন্য বছর ঈদের আগের এই হাটগুলোতে প্রায় আড়াইশো থেকে  তিনশত গরু বিক্রি হয় বলে জানা যায় ।
গরুর বাজার দর সম্পর্কে জানা যায় একটি মাঝারি সাইজের গরু  ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা দর হাকছেন বিক্রেতা । বড় সাইজের গরু  ১ লক্ষ থেকে  ১ লক্ষ  ২০ হাজার টাকা চাচ্ছেন ।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া আসন্ন ঈদুল আযহার কোরবানির পশুর হাট সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন আমরা ইজারাদারদের কে নিয়ে সামনে মিটিংয়ে বসবো এবং স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা বিধি মেনে যেন হাটগুলো পরিচালিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । এই বিষয়ে তিনি  জনসাধারণ এবং হাট কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান জানান।
সানন্দবাড়ী হাটের ইজারাদার  মোঃ রেজাউল করিম লাভলু  বলেন লকডাউন এর কারণে আমার অনেক  ক্ষতি হয়েছে  ২৭  টির মত হাট লগডাউনের কারনে বন্ধ ছিলো । কোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়ে আমরা ক্ষতির মধ্যে আছি ।  কোরবানির আগ মুহূর্তে যে রকম পশু বিক্রির কথা সেরকম কোনো বেচাকেনা নেই। ঢাকা এবং বিভিন্ন দূর-দূরান্ত থেকে যেসব পাইকাররা আসত  লকডাউনের কারনে তারা হাটে আসতে পারেনি । লকডাউন এর কারণে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহায়তা এবং প্রণোদনা দাবি করেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।