• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

দেওয়ানগঞ্জে আবারো বিপদসীমার উপরে যমুনার পানি, দিশেহারা বানভাসি মানুষ

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা, ব্রহ্মপুত্র, দশানি, জিঞ্জিরাম নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় কড়া নাড়াচ্ছে বন্যা। গত পাঁচদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দিশেহারা হয়ে পরেছে নিচু এলাকার মানুষ।
প্রথম দফায় বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতির কারণে কাঁচা বাজারে সবজির দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচের দাম লাগামের বাইরে থাকায় প্রতিকেজি ২৫০ টাকা, পোটল ৫০টাকা আলু ৩৫টাকা পিয়াজের দাম উর্ধুমূখি দরে বিক্রি হচ্ছে। বন্যার কারণে গোখাদ্য সংকট দেখা দিয়েছে।
চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রাম থেকে পানিবন্দি আব্দুল করিম পরিবার সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘বাবা! পানির যন্ত্রনায় আর বাঁচার উপায় নাই। প্রথম বন্যায় বাড়ি-ঘর তলিয়ে গেছে পাক করে খাবার গোছা নাই। আজকে সকাল থেকে না খেয়ে আছি। আশ্রয় কেন্দ্রে যেয়ে পাক করে খামু’।
চরআমখাওয়া ইউনিয়নের সানন্দ বাড়ী পশ্চিম পাড়া বাবলা তলী রাস্তায় থাকা পানিবন্দি অসুস্থ  মোঃ আব্দুল বলেন,  আমরা এমনিতেই নদী ভাঙ্গনের ফলে রাস্তায় আশ্রয় নিয়েছি বর্তমান বন্যায় ঘরে কোমর পানি এখন থাকার যায়গা নাই, চুলাও জলে না।
পানি উন্নয়ন বোর্ডের বাহাদুরাবাদ ঘাট পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১৯.৬৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র পানি পরিমাপক গোলাম মোস্তফা জানান, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১৫.৫৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ জানিয়েছেন, ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে দ্রুত যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃষ্টিপাত আগামী ১৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। যমুনার পানি বৃদ্ধি আরও ৪-৫ দিন অব্যাহত থাকবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদনদীর পানি বৃদ্ধি থাকায় উপজেলার ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।