• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

মেলান্দহে গৃহবধূর লাশ উদ্ধার

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে গৃহবধূ মনোয়ারা (২৫)’ রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূ চরপলিশা গ্রামের সোহাগ মিয়ার (৩৫) স্ত্রী বলে জানা গেছে। রোববার দুপুরে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসি ও মনোয়ারার পিতা বেলাল উদ্দিনসহ স্বজনরা জানান-সোহাগ কয়েকদিন আগে জমি লিখে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এ নিয়ে সোহাগ মনোয়ারাকে মারপিট করেছে। মারা যাবার পর তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার খবর প্রচার করেছে। গতকাল রাতেও মনোয়ারার স্বজনদের কাছে সোহাগ মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়েছে। সোহাগের বড় ভাই সোহেল (৩৮) জানান-রাত দুইটার দিকে সোহাগের ঘরে হট্রগোল শোনে এগিয়ে যাই। মুমূূর্ষু অবস্থায় রাতেই মনোয়ারাকে জামালপুর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। ইউপি সদস্য ফজলুল হক জানান-শুনেছি সোহাগের দ্বিতীয় বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
ওসি তদন্ত আ: মজিদ জানান-লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার পর থেকেই স্বামী সোহাগ পলাতক আছে। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।