• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুর শহরের ৬নং ওয়ার্ড এর কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন

আফনান/তন্ময় ঃ
জামালপুর শহরের ৬নং ওয়ার্ড এর কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের জন্য কর্মী সমাবেশ করা হয়েছে। রবিবার বিকালে শহরের ভকেশনাল ট্রেনিং ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,আশরাফ হোসেন তরফাদার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম খোকন,৬নং ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক দিলশাদ হোসেন দিপু ও সঞ্চালনা করেন রফিকুল ইসলাম । এ সময় বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করার জন্য সকাল নেতাকমীদের প্রতি আহ্বান জানান। পরে ৬নং ওয়ার্ড যুবলীগের ১নং ইউনিট কমিটিতে রাশেদুল ইসলামকে সভাপতি ও সাজ্জাদ হোসেন রাব্বিকে সাধারন সম্পাদক , ২নং ইউনিট কমিটিতে মোঃ সোহেল রানা সভাপতি ও পিযুষ চন্দ্র পাল সাধারন সম্পাদক,৩নং ইউনিট কমিটিতে মোঃ রাজু সভাপতি ও এমরান হোসেন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক জেএম নিউজ২৪.কমকে জানান, দলীয় ভাবে যুবলীগকে শক্তিশালী ও নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন করাতে পৌরসভার সকল ইউনিট কে যুবলীগের মাধ্যমে সচল করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যাতে জামালপুর জেলা যুবলীগ পরিচ্চন্ন থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে কাজ করে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।