• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

এম.এফ. এ মাকাম ঃ

জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের সমমনা বিভিন্ন বেসরকারি সংগঠন।

৫ অক্টোবর বিকাল ৫টায় শহরের বকুলতলা চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান।

এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, আমরাই পারি জেলা জোটের সদস্য তারিকুল ফেরদৌস, শামীমা বেগম, সাংবাদিক আসমাউল আসিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা রাসেল মিয়া।

বক্তারা সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন আয়োজন করা হয় দুর্বার বিকশিত নারী নেটওয়ার্ক, নারীপক্ষ, আমরাই পারি জেলা জোট ও সমমনা সংগঠনগুলোর যৌথ উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।