• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক

 

তারেক মাহমুদ
দেওয়ানগঞ্জ, জামালপুরঃ
জেলা প্রশাসক জামালপুর মোহাম্মদ ইউসুপ আলীর সার্বিক নির্দেশনায় এক মাস আগে নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের ভারসাম্যহীন দুই সন্তানের জননী এক বিধবা নারীকে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধার করে নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন এবং মডেল থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের দুই সন্তানের জননী সালেকা বেগম (৪০) ৩ বছর আগে স্বামীর থেকে তালাকপ্রাপ্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং একমাস আগে নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক জামালপুর মোঃ ইউসুপ আলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে উক্ত মহিলার বিভ্রান্ত হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার বিষয়ে অবগত হন। এবং তিনি সেখান থেকে খোজ খবর নিয়ে জানতে পারেন যে, উক্ত মহিলার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি সাথে সাথে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দেন। দেওয়ানগঞ্জের ইউ এনও শাহ জহুরুল হোসেন বিষয়টি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে অবগত করেন, দেওয়ানগঞ্জের ওসি আখাউড়া থানার ওসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেন এবং সেই মানসিক ভারসাম্যহীন সালেকা বেগমের সন্ধান লাভ করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন আখাউড়া থানার ওসির সাথে ফোনে কথা বলে সেই নারীর পরিবারের সদস্যদের মাধ্যমে দেওয়ানগঞ্জ ফিরিয়ে আনা হয়। আজ ১০ জুন বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সামনে সেই মানসিক ভারসাম্যহীন সালেকা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে তার চিকিৎসার ব্যায়ভার সন্তানদের লেখাপড়ার আনুষঙ্গিক খরচ বহন করবে জেলা প্রশাসন। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
আখাউড়া থানার ওসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে সেই ভারসাম্যহীন নারীকে খুঁজে বের করতে অত্যন্ত বেগ পেতে হয়েছে। আজ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হলো।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, জেলা প্রশাসক স্যারের
নির্দেশনায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমরা উক্ত মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আজ বিকেলে তার পরিবারের হাতে তুলে দিয়েছি। পরবর্তীতে তাকে আরো আর্থিকভাবে সহায়তা করা হবে এবং তার পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।