• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুর চেচুয়া সড়ক প্রসস্থকরন ও মজবুতীকরণ নির্মান প্রকল্প শতবর্ষী ঐতিহ্যবাহী নান্দিনা বাজার সহ ৪ মৌজার অধিগ্রহন কৃতভূমির ক্ষতিপূরন দাবীতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

এম.এফ.এ মাকাম ঃ
জামালপুর চেচুয়া সড়ক প্রসস্থকরন ও মজবুতীকরণ নির্মান শীর্ষক প্রকল্পের এল এ কেস নাম্বার -৪ এর অধিগ্রহণকৃত স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরনের অর্থ প্রদান বিষয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও লিখিত আবেদন পত্র প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকালে জামালপুর সদরের ৪টি মৌজা যথাক্রমে অনন্তবাড়ি,শতবর্ষী ঐতিহ্যবাহী নান্দিনা বাজার, ও বাদেচন্দির জমি অধিগ্রহনের অর্থ প্রদান বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক এর সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল,স্থানীয় মালিক আতিকুর রহমান,নওশের আলী,অধ্যাপক মোঃ ইকবাল হাসান,ফারুক হোসেন,মোঃ ওসমান আলী খান সহ আরো অনেকে। এ সময় তারা বলেন, জামালপুর সদরের ৪টি মৌজা যথাক্রমে অনন্তবাড়ি,শতবর্ষী ঐতিহ্যবাহী নান্দিনা বাজার,খড়-খড়িয়া, ও বাদেচন্দির মৌজার হুকুম দখল আইন ২০১৭ এর আওতায় এল এ কেস নাম্বার -৪ এর অধিগ্রহণকৃত স্থাবর-অস্থাবর সম্পত্তি অধিগ্রহন করার জন্য ৪ ধারা নোটিস প্রদান করা হয়। পরবর্তিতে আবারো ৭ ধারার নোটিস প্রদান করা হয়। এমতবস্থায় ২ বার নোটিস প্রদান করার মাধ্যমে জমির মূল্য নির্ধারন করে জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখায় প্রেরন করে তার প্রকৃত বাজার মূল্য প্রদান করার কথা থাকলেও বর্তমানে এ্ই ৪টি মৌজার ব্যবসায়ী শিল্পকারখানা,দোকানপাট,বসতবাড়ি ও জমির প্রকৃত মূল্য এখনো না পাওয়ার কারনে জমির মালিকগন চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া তারা প্রকৃতভাবে জমির বর্তমান বাজার মূল্য প্রদানে জন্য জোর দাবী জানিয়েছে তারা। এ ব্যাপারে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী জানান,ভূমি মন্ত্রনালয়,অধিগ্রহন শাখা ও জেলা প্রসাসকের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার বিষয়ে ৪ মৌজার সকল ভূমি মালিকদের আশ^াস প্রদান করেন।

ফজলে এলাহী মাকাম
জামালপুর।
২২-১১-২০২০


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।