• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

কিছু পাবার জন্য নয় জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড বাসীর সুখে-দুঃখে পাশে থেকে শাসক নয় সেবক হিসেবে কাজ করে যেতে চাই ——————–১০ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম

এম.এফ. এ মাকাম ঃ
জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ খন্দকার মাজহারুল ইসলাম শামীম বলেছেন, কিছু পাবার জন্য নয় জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড বাসীর সুখে-দুঃখে পাশে থেকে শাসক নয় সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সেই সাথে এই ওয়ার্ডের জনগন যাতে পূর্ণ নাগরিক সেবা পায় সেজন্য সকল ধরনের সহযোগীতার করে নিজেকে সদা প্রস্তুত রেখে আগামী পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে সৎ,যোগ্য,নির্ভিক ও যুবসমাজের পক্ষ থেকে নিজেকে পুনরায় নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন,বিগত দিনে ওয়ার্ড বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখে যেকোন সমস্যা সমাধনে সর্বাত্বক চেষ্টা করার পাশাপাশি করোনা কালীন সময়ে সরকারী বরাদ্দের সুসম বন্টন করার মাধ্যমে ও ব্যাক্তিগত উদ্দ্যোগে সর্বাদা সকলের পাশে থেকে কোবিট ১৯ সময় অতিক্রম করেছে সে। এছাড়া বয়স্কভাতা,বিধবা ভাতা,শিশু কার্ড,প্রতিবন্ধি ভাতায় সরকারী নির্দেশনা মতে কোনরূপ অনিয়ম ও দূর্নীতির আশ্রয় না নিয়ে ১০ নং ওয়ার্ডবাসীকে অপেক্ষাকৃত প্রয়োজনীয় ব্যাক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে তার ন্যায্য প্রাপ্ত সরকারী সুবিধা দেওয়া হয়েছে। ১০ নং ওয়ার্ড বাসী অহেতুক মামলা মোকদ্দমায় জড়ালে তার প্রয়োজনীয় ব্যবস্থা করে,পারিবারিক সমস্যা সমাধানেও নিবেদিত ভাবে কাজ করে গেছেন বলে জানান তিনি। কাউন্সিলর আলহাজ্ব মোঃ খন্দকার মাজহারুল ইসলাম শামীম আরো বলেন, বিগত ৫ বছরে কোন জমি দখল, অবৈধ বালু উত্তোলন কিংবা মানুষকে বিপদে ফেলে কোন ধরনের অবৈধ সুযোগ সুবিধা নেয়নি সে ,যা ১০নং ওয়ার্ডবাসী জানে। তিনি আগামী পৌরসভা নির্বাচনে আবারো ১০ নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্য নিজেকে পুনরায় নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। গত শুক্রবার রাতে মিয়াবাড়ি বাজারে ১০ নং ওয়ার্ডবাসীর সাথে আগামী পৌর নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , মোঃ হাসমত আলী মোঃ করিম, মোঃ হামেদ ,মোঃ বিল্লাল হোসেন বিলু ,আঃ বারেক মন্ডল ,মোঃ হামেদ মাষ্টার ,মোঃ রাজা মিয়া, মোঃ আজাদ মিয়া ,তানভীর আহমেদ তপু,মোঃ ফারুক, মোঃ সুরুজ, মোঃ সেলিম, মোঃ সোহেল ,মোঃ সাঈদ বাদশা, মোঃ মোস্তুফা, মোঃ ওয়াজেদ আলী, মোঃ রাজ্জাক ,মোঃ জয়নাল, মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে। মতবিনিময় সভায় প্রায় ৩ হাজার লোকের সমাগম হয়ে জনসমূদ্রে পরিণত হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও তবারক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।