• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস  ২০২০ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশীদ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান  সোলায়মান হোসেন সুলাই ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাব্বত কবীর খান , ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান, মাধ্যমিক অফিসার মেহের উল্লাহ , উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন, সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,   স্থানীয় এমপির ব্যাক্তিগত সহকারি  মুক্তাদির  বিল্লাহ শিপন , সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ,  ডাঃ  রায়হানুল হক,  কালের কন্ঠের  প্রতিনিধি  তারেক মাহমুদ,  যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, সাংবাদিক খাদেমুল ইসলাম । এ সময়  অন্যান্য বিভিন্ন  দপ্তরের প্রধানগন সহ ভোরের কাগরের প্রতিনিধি   বিল্লাল হোসেন মন্ডল সহ অন্যান্য সবাই উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা  ১৪ ই ডিসেম্বরের  বুদ্ধিজীবী  দিবসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  । বক্তব্যের শুরুতেই এক মিনিট  দাড়িয়ে নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি  শ্রদ্ধা জানানো হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।