• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজে বিজয় দিবস পালিত

 

এম.এফ.এ মাকাম ঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজে বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে বিএনসিসি,কলেজ রেডক্রিসেন্ট ইউনিট,রেঞ্জার,রোভার স্কাউট এর চৌকশ দল প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী কে গার্ড অব অর্ণার প্রদান করে। পরে সেখানে বিএনসিসির পাইলট দল ও গার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলেজের উপাদক্ষ প্রফেসর হারুন অর রশিদ,বিএনসিসির সেকেন্ড লেপ্টেনেন্ট ও শিক্ষক কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই আলহাদী। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী আশেক মাহমুদ কলেজ শিক্ষক কমিটির সাধারন সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী,বিশেষ অতিথি কলেজের উপাদক্ষ প্রফেসর হারুন অর রশিদ,মূখ্য আলোচক ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালীসহ আরো অনেকে। এ সময় বক্তারা আগামী প্রযন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে ১১ ন ং সেক্টরের মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।