• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কাবাডি প্রতিযোগীতা ফাইনাল অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর ) প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপনে উপজেলা ক্রীড়া সংস্থা ও ইসলামপুর থানা যৌথ আয়োজনে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে থানা মাঠে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি দল অংশ গ্রহন করে। এতে বালক দল গাইবান্ধা ইউনিয়ন টাইগার একাদশ গোয়ালের চর লায়ন একাদশকে পরাজিত করে। বালিকা দল ইসলামপুর পৌরসভা দল উপজেলা পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি পৌর মেয়র আঃ কাদের শেখ,সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান,মূর্শেদূল হক খান মাসুম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী,ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।